1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

টেকনাফে যুবককে পিটিয়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

কক্সবাজারের টেকনাফে নুরুল আবছার (২২) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহতাবস্থায় বাড়ির সামনে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরুল আবছার উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর লেঙ্গুরবিল এলাকার শামসুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিলের নিজের বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে মারাত্মক আহতাবস্থায় ফেলে যায়।

নিহতের চাচা নুরুল কাশেম সওদাগর বলেন, নুরুল আবছার তার কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিয়েছিলেন রাতে। এরপর রাত তিনটার দিকে বাড়ির সামনে মারাত্মক আহতাবস্থায় তাকে পাওয়া যায়। এ সময় আবছার ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম তার মাকে বলেছেন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্র দেব বলেন, ভোররাত চারটার দিকে এক যুবককে হাসপাতালে আনা হয়। তার গলায় রশির দাগের পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। অভিযোগ পাওয়া পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )