1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক জুমার নামাজে নিজামীপুত্র এমপি মোমেনের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষ বিএনপি – জামায়াতের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সাবেক এমপি, সরাইল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলি আজাদ জামিনে মুক্ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির নামে ইসলাম থাকলেই প্রকৃত আদর্শ হয়না, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিয়েছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ। শনিবার সকালে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কৃষক আফতাব উদ্দিনের এক বিঘা জমির ধান কেটে দেয় ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

এসময় ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি জিএম সুফি নিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান মেহেদি, বাধন, ছাত্রনেতা এসএম সালমান, শান্ত, লাবু, অন্দর শেখ, শিশির, সিয়াম, সুজন ও আকাশসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জমির ধান কেটে দেয়ায় খুশি হয়ে কৃষক আফতাব উদ্দিন বলেন, আমার এক বিঘা জমিতে ধান কাটতে আর মাড়াই করতে বেশ কয়েকজন কৃষক প্রয়োজন ছিল। এতে আমার খরচ বেশি হতো। ছাত্রলীগের ছেলেরা ধান কেটে মাড়াই করে দিয়েছেন, এতে আমি অনেক খুশি।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশে আমরা আজ আমাদের জেলায় কৃষকের ধান কাটার এই কার্যক্রম উদ্বোধন করলাম। এই ধারা অব্যাহত থাকবে। যদি কোন কৃষক অর্থের অভাবে ধান কাটতে না পারে, ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )