1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

মাদারীপুরে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলো ছাত্রলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান নষ্ট হয়ে যাবে এমন দুশ্চিন্তায় কপালে ভাজ পরেছিল মাদারীপুরের রাজৈর পৌরসভার মোল্লা কান্দির গ্রামের কৃষক শহিদুল শেখের। বিষয়টি জানতে পেরে প্রায় ৫০ শতাংশ জমির ইরি ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের নেতারা।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক মো.বায়েজিদ হাওলাদারের নেতৃত্বে রাজৈর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক শহিদুল শেখের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

এবিষয়ে কৃষক মো. শহিদুল শেখ বলেন, আমি হতদরিদ্র কৃষক। আমার পাকা ধান ক্ষেতে নষ্ট হচ্ছিল। কিন্তু শ্রমিক ও আর্থিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলাম না। জেলা ছাত্রলীগের সভাপতি আমাদের মাদারীপুরের সন্তান। সে আমার বিষয়টি জানতে পেরে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি দোয়া করি, আল্লাহ যেন তাকে আরও অনেক বড় মনের মানুষ তৈরী করেন।

রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ মুকিম বলেন, দেশবাসীর দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )