1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার

রাজবাড়ীতে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল যুবলীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৯৩ জন দেখেছেন

রাজবাড়ীর সদর উপজেলার তিন কৃষকের প্রায় এক একর জমির পাকা বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে রাজবাড়ী জেলা যুবলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে সদর উপজেলার কাজিবাঁধা গ্রামের কৃষক মাসুম আলী, সেকেন শিকদার ও আবুল হোসেন শিকদারের জমির ধান কাটেন তারা।

জেলা যুুবলীগের সভাপতি শওকত হাসান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীরা প্রায় এক জমির পাঁকা ধান কেটে দেন।

উপকারভোগী কৃষকেরা বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্রুত ধান কাটার প্রয়োজন ছিল। বিষয়টি স্থানীয় এক যুবলীগ নেতার কাছে বললে তারা আমাদের জমির ধান কেটে দেয়। দ্রুত সময়ের মধ্যে ধান কাটতে পারায় আমাদের অনেক উপকার হয়েছে।

রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল বলেন, ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার সিধান্ত দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ। সেই নির্দেশনা মেনে আমরা রাজবাড়ীতে অসহায় কৃষকদের ধান কাটার কার্যক্রম হাতে নিয়েছি। আজ তিনজন কৃষকের ধান কাঁটা হয়েছে। আগামীতে আরও অসহায়ক কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া হবে।
ধান কাটার কার্যক্রমে পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল হাসান তুষার, সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লাসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )