রংপুরে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ রিপন বাবু-র নেতৃত্বে হাজিরহাট মেট্রোপলিটনের মধ্য অভিরাম এলাকায় কৃষক তৈয়ব আলীর ধান কেটে বাসায় পৌঁছে দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে ওই কৃষকের ২৭ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। এতে খুব খুশি হয়েছেন কৃষক তৈয়ব আলী।
তৈয়ব আলী জানান, ধান কাটার মৌসুম আসলেই শ্রমিক সংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। ছাত্রলীগের নেতারা জানতে পেরে আজ আমার একটি জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি খুবই আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতাদের ধন্যবাদ জানাই। কারণ কৃষকের কথা চিন্তা করে তিনি পাশে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন।
মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক রিপন বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রান্তিক কৃষক ভাইদের কষ্ট লাঘবে পাশে থাকার প্রতিশ্রতি নিয়ে ছাত্রলীগ কাজ করছে। তার অংশ হিসেবে আমরা মধ্য অভিরাম এলাকার অসহায় কৃষক তৈয়ব আলীর জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আমাদের এই কাজ দেখে ছাত্রলীগের অন্যরাও উৎসাহ পাবে।
ধান কাটার কাজে সহযোগিতা করেন
রংপুর মহানগর আওতাভুক্ত ২৬ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি শিহাব হাসান, ১৯ নং ওয়ার্ডের আহবায়ক সাহেব আলী,১৪ নং ওয়ার্ডের সভাপতি সাইয়েদীন মোরছালীন রাব্বি,০১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, ১৪ নং ওয়ার্ডের সহ সভাপতি আতিক শাহরিয়ার, ০২ নং ওয়ার্ডের সহ সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, ১৫ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক পায়েল আহমেদ, ছাত্রনেতা গোলাম সারওয়ার ফারুক দুলাল, রিপন জিৎ রায়,আরমান,আশরাফুল সহ অনেকেই।
রংপুর মহানগর ছাত্রলীগ এর সহ সম্পাদক রিপন বাবু আরও জানিয়েছেন, করোনাকালীন সময়েও রংপুর মহানগর ছাত্রলীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছিলো এবারও কেন্দ্রীয় ছাত্রলীগ এর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ,রংপুর মহানগর শাখা সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে।তিনি আরও বলেন রংপুর মহানগর ছাত্রলীগ এর ধারা অব্যাহত থাকবে এবং বিভিন্ন ওয়ার্ডে কৃষকের ধান কেটে বাসায় পৌঁছে দেয়া কার্যক্রম অব্যাহত থাকবে।