1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই ও জেসিসিআই’র মধ্যে সমঝোতা স্বারক সই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে এবার জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) এর সাথে সমঝোতা স্মারক সই করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার সকালে জাপানের রাজধানী টোকিও’তে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই’র পক্ষে সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং জেসিসিআই’র পক্ষে এর চেয়ারম্যান কেন কোবায়েশি স্মারকে সাক্ষর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, বর্তমান সহসভাপতি এম এ মোমেন, আমিনুল হক শামীম, মোঃ আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মোঃ হাবীব উল্লাহ ডন, পরিচালকবৃন্দ, দুই দেশের রাষ্ট্রদূত, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এফবিসিসিআই সভাপতি বলেন, “অবকাঠামো প্রকল্প, শিল্প প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান গুরুত্বপূর্ণ অংশীদার। পরিবর্তনশীল এই বৈশ্বিক অর্থনৈতিক ল্যান্ডস্কেপ পার করার সময়ে আমাদের দুই দেশের সম্ভাব্য খাতগুলোসহ নতুন সম্ভাবনা খোঁজা ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জেসিসিআই’র সহযোগিতায় বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে প্রস্তুত করতে ক্রমাগত প্রচারণামূলক কাজ করে যাচ্ছে এফবিসিসিআই। ২০২৬ সালের মধ্যে আরসিইপি-এর গেটওয়ের মাধ্যমে উভয় পক্ষের ব্যবসাকে সহজ ও সমর্থন করার জন্য চলমান আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। সেশনে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ও ব্যাসিস এর পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এর আগে ২৬ এপ্রিল রাতে একটি নৈশভোজের আয়োজন করে জেসিসিআই। এতে অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

গত ২৫ এপ্রিল বেশকিছু বাণিজ্যিক কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চার দিনের সফরে জাপান গেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ীক প্রতিনিধিদল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )