1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. almahmudapu100@gmail.com : Al Mahmud Apu : Al Mahmud Apu
  4. arfanislamridoy500@gmail.com : Arfan Islam Ridoy : Arfan Islam Ridoy
  5. bayjid2001@gmail.com : Bayjid Sarker : Bayjid Sarker
  6. hasanalsakib68@gmail.com : Hasan al Sakib Sakib : Hasan al Sakib Sakib
  7. mmjouhan@gmail.com : Mohammad Jouhan : Mohammad Jouhan
  8. hmrazib017saklain@gmail.com : Razib saklain : Razib saklain
  9. k83237@gmail.com : sagor : sagor
  10. shekhrifat16@gmail.com : Niat :
  11. tasnimbentayronggon@gmail.com : Tasnim Bentay Ronggon : Tasnim
  12. instagramhileci@gmail.com : wpapixx :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মিঠাপুকুরের ভাংনী মাদ্রাসার সহকারী অধ্যাপকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ গাজার ৫০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতেই সময় লাগবে ২১ বছর ঝিনাইদহে হত্যা মামলার আসামিকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে কুপিয়ে হত্যা ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনের ৩টি রিসোর্টের ২৬টি কক্ষ আগুনে পুড়ল, নির্ঘুম রাত পর্যটকদের নির্বাচনের সময়সীমা ঠিক করবে সরকার ও রাজনৈতিক দলগুলো: জাতিসংঘের দূত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার রংপুর মেডিকেলে উন্নত চিকিৎসা পাচ্ছে হৃদরোগীরা, সেবা বন্ধ করতে মরিয়া সিন্ডিকেট রংপুর মেডিকেলের হৃদরোগ বিভাগের চিকিৎসককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ কাঁধে হাত রাখার মানুষ নেই পরীমণির

অনিয়মের সংবাদ প্রকাশ, সাংবাদিকের বাড়ির পানির লাইন বিচ্ছিন্ন!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৮৩ জন দেখেছেন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য মেয়রের ঈদ উপহারের ব্যানার টাঙিয়ে বিতরণের খবর প্রকাশ করায় বরগুনার আমতলী উপজেলার স্থানীয় এক সাংবাদিকের বাসার পানির লাইন বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ আমতলী পৌর মেয়রের বিরুদ্ধে।

গত রোববার (২৩ এপ্রিল) আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাংবাদিক মনিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম একটি অনলাইন নিউজ পোর্টালের বরগুনা সংবাদদাতা ও একটি দৈনিক পত্রিকার উপজেলা প্রতিনিধি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২১ এপ্রিল আমতলী পৌরসভায় টিসিবির আওতায় কার্ডধারী পরিবার ২ হাজার ৩৬২ জন তার মধ্যে ১ হাজার ৭৭২ পরিবারকে টিসিবির পণ্য দেওয়ার কথা বলা হয়েছে। তবে দেখা যায়, টিসিবির পণ্য বিতরণের ব্যানার টাঙানোর কথা থাকলেও সেটা না টাঙিয়ে মেয়রের ঈদ উপহারের ব্যানার টাঙিয়ে টিসিবির পণ্য বিতরণ করা হয় এবং ১ হাজার ৭৭২  এর পরিবর্তে ১ হাজার ৭৬২ পরিবারকে মেয়রের ঈদ উপহার বলে ভুল তথ্য দিয়ে সোস্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারও করা হয়। এতে ক্ষুব্ধ ও বিভ্রান্তির মধ্যে পড়েন পৌরসভার সাধারণ মানুষ। অন্যদিকে এ অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেন মনিরুল ইসলাম। এরপরই পৌরসভার মেয়র মতিয়ার রহমানের নির্দেশে গত ২৩ এপ্রিল দুপুর থেকে ওই  সংবাদকর্মীর পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পানির বিল বকেয়া না থাকলেও বিনা নোটিশে পানির সংযোগ বিচ্ছিন্ন করায় বিপাকে পড়েছে পরিবারটি।

সাংবাদিক মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, টিসিবির পণ্য নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে আমতলী মেয়র মতিয়ার রহমানের নির্দেশে আমার বাসার পানির সংযোগ নোটিশ ছাড়া বিচ্ছিন্ন করা হয়। চলতি মাসের ৩০ এপ্রিল পর্যন্ত পানির বিল জমা দেওয়ার শেষ তারিখ থাকলেও কোনো ধরনের নোটিশ ছাড়াই বন্ধের দিন এসে আমার বাসার পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এটি সম্পূর্ণ অমানবিক এবং অনৈতিক। বিষয়টি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমকে মোবাইলফোনের মাধ্যমে অবহিত করেছি।

এ ব্যাপারে আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গ্রাহকের যদি পানির বকেয়া বিল পাওনা থাকে তবে আগে তাকে নোটিশ দেওয়ার কথা, নোটিশ ছাড়া ছুটির দিনে কীভাবে গ্রাহকের পানির সংযোগ বিচ্ছিন্ন করে! আমার জানা নেই।

এদিকে টিসিবির পণ্য নিজের ঈদ উপহার বলে বিতরণ অভিযোগ অস্বীকার করে মেয়র মতিয়ার রহমান মোবাইলফোনে বলেন, আমি নিজে ঈদসামগ্রী বিতরণ করেছি। সবাইকে সেমাই, দুধ ও নগদ টাকা দিয়েছি। কিন্তু বিষয়টিকে নিয়ে ভুয়া নিউজ করেছেন মনিরুল ইসলাম।

পানির লাইন বিচ্ছিন্ন বিষয়ে তিনি বলেন, মনিরুল ইসলামে বাসার পানির বিল বকেয়া থাকায় লাইন কেটে দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2022
Theme Designed BY Kh Raad ( Frilix Group )