1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

ছাদের পাশে বিদ্যুতের তার, কেড়ে নিল শিশুর প্রাণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

নারায়ণগঞ্জের ফতুল্লা আদর্শনগর এলাকায় একতলার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাওহিদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আদর্শনগরে বাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিশু নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা শরীফ হাসান জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চড়ফলকন গ্রামে। বর্তমানে আদর্শনগরের ওই একতলার বাসায় ভাড়া থাকেন। সে নিজে আদর্শনগরে চায়ের দোকান করেন। মা তামিয়া বেগম গৃহিণী। তাওহিদ স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতো। তিন ভাইয়ের মধ্যে তাওহিদ ছিল দ্বিতীয়।

বাবা আরও জানান, বিকেলে বড় ভাই তাশরিফের (১৩) সঙ্গে একতলার ছাদে খেলতে যায়। ছাদের পাশ দিয়ে বিদ্যুতের তার চলে গেছে। সেই তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )