1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

টিকিট কালোবাজারি ধরতে গিয়ে যুবকের কাছে মিলল ইয়াবা, ৩ মাসের জেল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় রেল স্টেশনে টিকিট কালোবাজারি সন্দেহে তল্লাশি করে খোকন নামের এক যুবকের কাছে ১ পিস ইয়াবা পাওয়া যায়। ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন টিকিট কালোবাজারি মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে এক কালোবাজারি দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্টেশনে এক যুবকের আচরণবিধি সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কাছে একটি ট্রেনের টিকিট এবং এক পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। ট্রেনের টিকিটটি যাচাই করে বৈধতা পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )