1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতাসহ নিহত ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ জন দেখেছেন

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে সন্ত্রাসীরা মাথায় গুলি করে হত্যা করে। একসময় রাকিব ইমাম নামে আরেকজন গুলিবিদ্ধ হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

নিহত নোমান বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহফুজুর রহমানের ছোট ভাই। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দাবাজার নাগের হাট এলাকার  দুর্বৃত্তের গুলিতে নোমান ঘটনাস্থলে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন। তিনি আরও জানান, নোমানের মাথায় গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পর কতটি গুলি সেটা বলা যাবে। অন্য এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়েছি সে পথেই মারা গিয়েছে।

নোমানের মরদেহ দেখতে হাসপাতালে আসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, সৈয়দ সাইফুল হাসান পলাশ, সৈয়দ আহম্মেদ পাটোয়ারী, যুবলীগ নেতা মাহবুবুল হক, মাসুম মোল্লা, তফসির আহমেদ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )