1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

রংপুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত কর্মীর দাফন সম্পন্ন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

রংপুরে কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত সোনা মিয়ার (৫৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে । মঙ্গলবার বাদ আসর কাউনিয়া হারাগাছ নাজিরদহ ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়।

সোনা মিয়ার মৃত্যুকে কেন্দ্র করে খানসামা ইমামগঞ্জ বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে সোনা মিয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ মঙ্গলবার মোজাম্মেল হক মোজাসহ (৬০) কয়েকজনকে জিজ্ঞাসাবাদের  জন্য আটক করছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। অন্যদিকে সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও শোক র‌্যালি করা হয়েছে।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, সোনা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আমরা মোজাম্মেল হক মোজা নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। নিহতের বড় ছেলে বাদী হয়ে থানায় মামলা করার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )