1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

ঝুঁকিপূর্ণ মার্কেটে ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন করা হবে : ত্রাণ প্রতিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যে সুপারিশ করেছে, তা বাস্তবায়নে সর্বোচ্চ আইন ও শক্তি প্রয়োগ করা হবে।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বেও অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতি হয়। হতাশ হওয়ার কিছু নেই। উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সক্ষমতা বাড়ছে। বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও বিভিন্ন পর্যায়ের মানুষের সহায়তায় ছয় ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও জানান, বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট ও ৭২২ জন ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভানোর কাজ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )