1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

ঈদের ছুটি শেষ, আজ থেকে যে সময়সূচিতে চলবে অফিস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে আজ সোমবার (২৪ এপ্রিল) খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে অফিস।

দীর্ঘ একমাস রোজা পালন শেষে শনিবার (২৪ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হচ্ছে আজ।

তবে এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।  মূলত দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচদিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার।

জনবহুল এই রাজধানীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। এখানে  লাখ লাখ কর্মজীবী এবং শিক্ষার্থীর স্থায়ী বসবাস এই শহরে। পাশাপাশি বিভিন্ন কাজে মানুষের আসা-যাওয়া নিত্যদিনের। এবার ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি মানুষ রাজধানী ছেড়েছেন। কেউ কেউ অবশ্য এই ছুটির সঙ্গে বাড়তি ছুটিও নিয়েছেন। যারা বাড়তি ছুটি নিতে পারেননি, তারা পরিবার-পরিজনের সঙ্গে উৎসব আনন্দে কয়েকটা দিন কাটিয়ে প্রিয় স্মৃতিগুলোকে সঙ্গী করে ঢাকায় ফিরেছেন। তবে আজ সোমবারও রাজধানী ছেড়ে বাড়ির পথ ধরছেন কেউ কেউ। যদিও কর্মস্থলে ফেরা মানুষের সংখ্যাই বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )