1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

শোলাকিয়া ঈদ জামাতে ফ্রি তে খাবার পানি দিচ্ছে জেলা পুলিশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদ জামাতে আগত মুসল্লিদেরকে বিনামূল্য বিশুদ্ধ পানির বোতল দিচ্ছে জেলা পুলিশ। শনিবার (২২ এপ্রিল) সকাল ৭ টা থেকে ঈদগাহ মাঠে এ কর্মসূচি শুরু করে জেলা পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আল আমিন হোসাইন জানান, শোলাকিয়া ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়ছে। প্রায় বিশ হাজার পিস আধা লিটারের পানির ব্যবস্থা করা হয়েছে বলে জানান।

উলেখ্য, যে এবার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৬ তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শুরু হবে সকাল ১০ টায়। জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ।

নামাজের সময় পাঁচ প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব. আনসার সদস্যের সমন্বয়ে নিশ্চিদ্র ও কঠোর নিরাপত্তা বলয়ের পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়াও মাঠসহ প্রবেশ পথগুলোতে থাকছে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। সুর্নিদিষ্ট ৩২টি গেট দিয়ে মাঠে প্রবেশ করবে মুসল্লিরা। নজদারিতে আকশে উড়বে ড্রোন ক্যামেরা। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকছে স্ট্রাইকিং ফোর্স। সবমিলিয়ে শোলাকিয়া মাঠে চার স্তরের নিরাপত্তা বলয় থাকছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )