1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে: হুইপ ইকবালুর রহিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

জাতীয় সংসদে হুইপ ইকবালুর রহিম বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এ দেশের মানুষ শান্তিতে আছে। বঙ্গবন্ধু কন্যা এই দেশটাকে সোনার দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করছেন। দেশে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় এক জেলার মানুষ আরেক জেলায় সহজেই যেতে পারছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে। শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, সকল ক্ষেত্রেই বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন স্বপ্ন নয় বাস্তবে রূপ নিয়েছে। শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্যসেবা, পদ্মা সেতু, মেট্রোরেলসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। যা বিএনপি-জামায়াতের আমলে হয়নি।’

তিনি বলেন, ‘দেশের মানুষ যেন শান্তিতে থাকে সেজন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন শেখ হাসিনা। যে কোন উৎসবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। বিনামূল্যে চাল প্রদান করছেন। ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দিয়ে জনগণের মাঝে শান্তি এনেছেন। দিনাজপুর সদর উপজেলায় ৬৮ হাজার ৮৮৭টি পরিবারকে দেয়া হচ্ছে ১০ কেজি করে চাল। শেখ হাসিনা ছাড়া দেশ ও দেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়।’

শুক্রবার দিনাজপুর সদর উপজেলার চেহেগাজী ইউনিয়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে রুদ্রপুর ইউনুস এর বাড়ি-বাঁশের হাট ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত নব-নির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোঃ আজগার আলী, রেজাউল করিম রাকি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাকিউল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জর্জিস সোহেল, সাধারণ সম্পাদক মোঃ কাসেম আলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )