1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ জন দেখেছেন

চাঁদপুর জেলার আটটি উপজেলায় কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা ঠেকাতে একযোগে অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ অভিযানে মোট ৩৭০ জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের মধ্যে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

রোববার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে। রাত ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর।

 

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ৩৭ জন, কচুয়ায় ৬২ জন, শাহরাস্তিতে ৪৫ জন, মতলব উত্তরে ৫২ জন এবং মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এর বাইরে ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।

 

সব মিলিয়ে অভিযানে আটক করা হয় ৩৭০ জনকে। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের মধ্যে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনা এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে জেলার আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশ সমন্বিতভাবে অভিযানটি পরিচালনা করে।

 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমানও জানিয়েছেন, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

 

জেলার আট উপজেলায় একই সময়ে পরিচালিত এই অভিযানে বিপুলসংখ্যক কিশোর ও তরুণকে আটক করার ঘটনা কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের চলমান তৎপরতারই অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )