1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৫২ জন দেখেছেন

সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর ব্রেনে একটি মেজর অপারেশন শিগগিরই সম্পন্ন করা হবে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর একটি মামলায় গ্রেপ্তারের পর সিলেট আদালতে নেওয়ার সময় পুলিশের উপস্থিতিতে তিনি মব ভায়োলেন্সের শিকার হন। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মস্তিষ্কে জটিল সমস্যা সৃষ্টি হয় বলে পরিবারের দাবি। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে তিনি হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হন। সর্বশেষ তাঁর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ব্রেনের মেজর অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন।

এ পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও সহমর্মী মানুষের কাছে তাঁর সফল অস্ত্রোপচার, দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া চাওয়া হয়েছে।

বালাগঞ্জ প্রবাসী আওয়ামী পরিবারের পক্ষ থেকে অলিউর রহমান সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন, মহান আল্লাহ তাআলার দরবারে আমির হোসেন নুরুর পূর্ণ সুস্থতা, সফল অস্ত্রোপচার এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আন্তরিকভাবে দোয়া করার।

মহান আল্লাহ তাআলা যেন তাঁকে পূর্ণ সুস্থতা দান করেন, সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং দ্রুত তাঁর পরিবার ও স্বজনদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেন। আমীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )