1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন জনসহ নিহত চার, আহত দুই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৯ জন দেখেছেন

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান চালকসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিথিলা ভ্যান টিকে ধাক্কা দেয় । এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যান চালকসহ একই পরিবারের আরও তিনজন যাত্রী নিহত হন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, নাদিয়াপাড়ার অলি বর্মন এর ছেলে মিথিলা ভ্যান চালক পরিমল বর্মন(৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি(২৮), দুই ছেলে পিতোসা(৮) ও যাদব(৪)।

ঘটনা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )