1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদেশি বিনিয়োগে উগান্ডা-ঘানার চেয়েও পিছিয়ে বাংলাদেশ তুলতে গিয়েছিলেন ৩ হাজার টাকা, একাউন্টে দেখেন ৭৬০ কোটি! শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার এক রাতেই শিয়ালের কামড়ে ১৪ জন হাসপাতালে! আতঙ্কে স্থানীয়রা নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন জনসহ নিহত চার, আহত দুই রংপুর জেলা পরিষদ প্রশাসকের বিরুদ্ধে নিজ উপজেলায় অধিকাংশ প্রকল্প বরাদ্দের অভিযোগ ডিসেম্বরেই দেশে ফিরছেন শেখ হাসিনা: দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আদালতে আত্মসমর্পণের ঘোষণা ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পশ্চিমবঙ্গে মুসলিম শিশুকে ধর্ষণ ও হত্যার মূল অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে নিহত যুব মহিলা লীগ নেত্রী ও সাবেক প্যানেল মেয়র ফরিদা গ্রেফতার

রংপুর জেলা পরিষদ প্রশাসকের বিরুদ্ধে নিজ উপজেলায় অধিকাংশ প্রকল্প বরাদ্দের অভিযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের বিরুদ্ধে তাঁর নিজ উপজেলা পীরগঞ্জে অধিকাংশ উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে।

জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নেওয়া ১২৭টি প্রকল্পের মধ্যে ৬৪টিই পীরগঞ্জ উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। অপরদিকে জেলার বাকি সাতটি উপজেলা ও রংপুর সিটি করপোরেশন এলাকার জন্য বরাদ্দ হয়েছে মাত্র ৬৩টি প্রকল্প। এ নিয়ে জেলাজুড়ে বৈষম্যমূলক বরাদ্দের অভিযোগ উঠেছে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, বিভিন্ন অর্থবছরে জেলা পরিষদের অনুকূলে এডিপি থেকে সাশ্রয় হওয়া ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে ১২৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্প বণ্টনের মধ্যে পীরগঞ্জে ৬৪টি, বদরগঞ্জে ১টি, মিঠাপুকুরে ৬টি, কাউনিয়ায় ১১টি, গঙ্গাচড়ায় ৮টি, পীরগাছায় ১৩টি, তারাগঞ্জে ৬টি, সদর উপজেলায় ৬টি এবং রংপুর সিটি করপোরেশন এলাকায় ১২টি প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, একটি উপজেলায় এত বেশি প্রকল্প বরাদ্দ দেওয়ায় উন্নয়ন বণ্টনে ভারসাম্য নষ্ট হয়েছে। তাদের মতে, প্রকল্প বরাদ্দের ক্ষেত্রে জনসংখ্যা, ভৌগোলিক বিস্তৃতি এবং এলাকার প্রকৃত উন্নয়ন চাহিদাকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

অভিযোগের বিষয়ে রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেন, “প্রশাসক সাইফুল ইসলাম নিজের উপজেলায় একচেটিয়াভাবে অধিকাংশ প্রকল্প বরাদ্দ দিয়ে নৈতিক ভিত্তি হারিয়েছেন।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। তিনি বলেন, “এটি রিপোর্ট করার মতো কোনো বিষয় নয়। এনসিপি নেতা আক্তার হোসেন তাঁর এলাকার জন্য ৩ কোটি টাকা বরাদ্দ এনেছেন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ৩০০ কোটি টাকা নিয়ে গেছেন। আমাদের বরাদ্দ সব এলাকাতেই হয়েছে এবং এতে ভারসাম্য রয়েছে।”

তিনি আরও বলেন, “আমি ঘুষ খাই কি না, সেটা নিয়ে নিউজ করেন। যদি প্রমাণ করতে পারেন আমি টাকা খেয়েছি, সেটা নিয়ে নিউজ করেন। তাহলে আপনাকে অ্যাওয়ার্ড দেব।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )