1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ রংপুরে চায়ের প্যাকেটের আড়ালে বিপুল ইয়াবা পাচার, কারবারি গ্রেপ্তার গাজীপুরে ২ হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার হোটেলে রাতভর ‘মৌজ মাস্তি’ করতেন এনসিপি নেতারা প্রবাসী আওয়ামী লীগ নেতাদের ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার ​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

শাকিল খান তারাগঞ্জ, (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় নুরনাহার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম প্রামানিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে নুরনাহার নিজ বাড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন। কিছুক্ষণ পর বাড়ির বাইরে থাকা তাঁর ছয় বছর বয়সী ছেলে কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, গত তিন থেকে চার দিন ধরে নুরনাহারের সঙ্গে তাঁর শাশুড়ির পারিবারিক বিরোধ চলছিল। তবে ওই বিরোধের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নুরনাহার উপজেলার খলেয়া নন্দরাম প্রামানিকপাড়ার বাসিন্দা মনোয়ারুল ইসলামের স্ত্রী। তাঁদের একমাত্র ছয় বছর বয়সী ছেলে রয়েছে। মায়ের আকস্মিক মৃত্যুতে শিশুটিকে ঘিরে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে এলাকায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )