1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০২ জন দেখেছেন

শাকিল খান, (তারাগঞ্জ) রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে নয় বছরের শিশু সানজিদা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আটক মো. মুজাহিদ ইসলাম (১৮) জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মুজাহিদকে আটক করা হয়। তিনি ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে।

নিহত সানজিদা আক্তার স্থানীয় একটি কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কৃষক সাইদুল ইসলামের মেয়ে। গত ১৯ জুন দুপুরে বাড়ির পাশ থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরদেহে নির্যাতনের আলামত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ২১ জুন নিহতের বাবা সাইদুল ইসলাম বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )