1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

গভীর রাতে নারীর ঘরে বিএনপি নেতা, আটকের পর পিটুনি-বিয়ে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৬ জন দেখেছেন

গভীর রাতে নারীর ঘরে এক বিএনপি নেতাকে ধরে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে দুজনের সম্মতিতে বিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

এই ঘটনা ভিডিও ভাইরাল হওয়ার পর আজ মঙ্গলবার অভিযুক্ত বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে ওই নারী বিদেশ চলে যান। কয়েকমাস আগে দেশে আসেন তিনি। এর মধ্যে বিএনপি নেতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় রাতেই ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন ওই নেতা। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসে। গতকাল সোমবার রাতে স্থানীয়রা বাড়িটির আশপাশে গোপন পাহারা বসান। রাত ১১টার দিকে বিএনপি নেতা ওই নারীর ঘরে ঢোকেন। এরপর রাত ১২টার দিকে বাড়িটি ঘিরে ফেলেন ওঁৎ পেতে থাকা লোকজন। একপর্যায়ে তাদের আটক করে পিটুনি দেওয়া হয়। খবর পেয়ে বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। ছুটে আসেন বাঁশতৈল ইউপি সদস্য আব্দুল মান্নান, উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদ, বাঁশতৈল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আক্কাছ, বিএনপি নেতা কিয়াম উদ্দিন। পরে দুজনের সম্মতিতে ৫ লাখ টাকা কাবিনে বিয়ে দেওয়া হয়।

এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অভিযুক্ত বিএনপি নেতার আগের স্ত্রী-সন্তানরা। তারাও মারধর করেন ওই নেতাকে। পরে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান জানান, জনতার হাতে আটকের খবর শুনে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে যান। পরে রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে মীমাংসার প্রক্রিয়া শুরু হলে তারা চলে আসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )