1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন সাবেক চেয়ারম্যান আবু জাহেদ, সুস্থতা কামনায় দোয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২২৪ জন দেখেছেন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু জাহেদ গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ের বিভিন্ন মহল তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছেন।

আবু জাহেদের দ্রুত আরোগ্য কামনা করে শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

এদিকে তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান শাহীন বলেন, “মোহাম্মদ আবু জাহেদ ভাইয়ের অসুস্থতার সংবাদ শোনার পর থেকে আমি গভীরভাবে মর্মাহত। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে মানুষের পাশে থেকেছেন। জনসেবামূলক কর্মকাণ্ড ও সংগঠনের প্রতি তাঁর অবদান এলাকার মানুষের কাছে তাঁকে একজন পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন—এটি আমাদের সবার জন্যই অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা তাঁর পরিবারের পাশে আছি এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি। আমি দেশ-বিদেশে অবস্থানরত তাঁর সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাই, সবাই যেন তাঁর আরোগ্যের জন্য দোয়া করেন।

মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থতা দান করেন এবং অচিরেই তাঁকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পরিবারের মাঝে ফিরিয়ে আনেন।”

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক, সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, “দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহেদের অসুস্থতার খবর আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। তিনি দীর্ঘদিন ধরে জনসেবা ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করছি।”

স্পেন আওয়ামী লীগের নেতা অলিউর রহমান বলেন, “সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহেদের অসুস্থতার খবর অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে দল ও এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তাঁর মতো একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতার অসুস্থতা আমাদের সবাইকে ব্যথিত করেছে।

আমরা আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং আগের মতোই সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবেন।”

মোহাম্মদ আবু জাহেদের অসুস্থতার খবরে তাঁর রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা তাঁর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )