1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন আহবাবুর রহমান (মিরণ)

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

আলহাজ্ব শফিকুর রহমান খান ও সৈয়দা সালেহা খাতুন এতিম এন্ড গরিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহবাবুর রহমান (মিরণ) সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। তাঁর দেশে আগমনকে ঘিরে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ট্রাস্ট-সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

জানা গেছে, দেশে অবস্থানকালে তিনি সামাজিক, পারিবারিক ও মানবকল্যাণমূলক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে সফরের সময়সূচি সীমিত হওয়ায় অনেকের সঙ্গে আগাম যোগাযোগ করা বা ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ নাও হতে পারে বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

আহবাবুর রহমান (মিরণ) বলেন, সময়ের স্বল্পতার কারণে অনেক প্রিয়জনকে আগেই জানাতে পারিনি। এ জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবার ভালোবাসা ও দোয়া নিয়েই দেশে এসেছি।

বাংলাদেশে যাত্রার আগে তিনি নিজের সুস্থতা ও নিরাপদ সফরের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি ট্রাস্টের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকল শুভানুধ্যায়ী, দাতা সদস্য এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আলহাজ্ব শফিকুর রহমান খান ও সৈয়দা সালেহা খাতুন এতিম এন্ড গরিব কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আহবাবুর রহমান (মিরণ) এসব কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )