1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

নোয়াখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেল পুলিশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২৪ জন দেখেছেন

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় মিছিল ঠেকাতে পুলিশ প্রাথমিকভাবে বাধা দিলেও অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় একপর্যায়ে ঘটনাস্থল থেকে সরে যায়।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে বাজার এলাকায় জড়ো হন। পুলিশ আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করে। তবে বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম চৌধুরী বাবু।

সমাবেশে তিনি বলেন, অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন। শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল করিম চৌধুরী বাবু বলেন, পুলিশের বাধার কারণে প্রথমে অনেক নেতাকর্মী ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে পুনরায় জড়ো হয়ে মিছিল ও সমাবেশ সম্পন্ন করা হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, কর্মসূচির বিষয়ে আগাম তথ্য পেয়ে পুলিশের একাধিক টিম সেখানে মোতায়েন করা হয়েছিল। শুরুতে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হলেও তাদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় পরিস্থিতি বিবেচনায় পুলিশ সদস্যরা সরে যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )