1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

‘ইরান কোনো কাগুজে বাঘ নয় যাকে ভেনেজুয়েলার মতো রাতারাতি শেষ করা যায়’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২০ জন দেখেছেন

লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযান নিরাপত্তাজনিত লক্ষ্য অর্জনের চেয়ে বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার সঙ্গে বেশি সম্পর্কিত হতে পারে বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক কলিন ক্লার্ক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন বলেন, ‘আমি এটিকে ইসরাইলের যুদ্ধ হিসেবে দেখি না। আমি এটিকে বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ হিসেবে দেখি। বিচারিক জবাবদিহিতা এড়াতে তার যুদ্ধযন্ত্র চালু রাখা প্রয়োজন।’

তার ভাষায়, ‘যখন সংগীত থেমে যায়, তখন বসার জন্য একটি চেয়ার খুঁজতে হয়। আর নেতানিয়াহু বর্তমানে ইসরাইলের অভ্যন্তরে ব্যাপক রাজনৈতিক চাপের মুখে রয়েছেন।’

ক্লার্কের মতে, ওয়াশিংটনের সমর্থন ছাড়া এই যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব নয় এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতেই রয়েছে।

তিনি বলেন, ‘মার্কিন সমর্থন ছাড়া এই যুদ্ধের ধারাবাহিকতা থাকবে না। নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ শুরু করতে রাজি করাতে পারেন, আবার প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে সেই চাপ উল্টো দিকেও প্রয়োগ করে যুদ্ধের অবসান ঘটাতে পারেন।’

বিশ্লেষক ক্লার্ক আরও বলেন, যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সামরিক শক্তির সীমাবদ্ধতা বোঝা।

তার মতে, ‘ইরান সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করবে না বা নতি স্বীকার করবে না। এটি এমন কোনো ‘কাগুজে বাঘ’ নয়, যাকে ভেনেজুয়েলার মতো রাতারাতি ক্ষমতাচ্যুত করা সম্ভব। যখন ওয়াশিংটন এই বাস্তবতা উপলব্ধি করবে, তখন যুদ্ধ বন্ধের পথও সহজ হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )