1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

তারাগঞ্জে বিষপানে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৪৯ জন দেখেছেন
প্রতীকী ছবি।

সাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিষপানে ফেরদৌসী বেগম (৩০) নামের ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি বিষপান করেন বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসী বেগম ওই এলাকার মো. হাসানুরের স্ত্রী। তাঁদের সংসারে জান্নাতুল ফেরদৌস (১২) ও ফরহাদ আলী (৭) নামে দুই সন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক ও আর্থিক বিরোধ চলছিল। ফেরদৌসীর স্বামী তাঁকে নিয়মিত ভরণপোষণ দিতেন না বলে অভিযোগ রয়েছে। সংসারের খরচ চালাতে ফেরদৌসী স্থানীয় একটি ইপিজেডে চাকরি নেন। সম্প্রতি চাকরি থেকে পাওয়া টাকা নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়েন তিনি।

অভিযোগ রয়েছে, এসব ঘটনার জেরে শুক্রবার রাত আটটার দিকে নিজ বাড়িতে বিষপান করেন ফেরদৌসী। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তাঁর মৃত্যু হয়।

ফেরদৌসীর মা ফলিমা বেগম বলেন, তাঁর মেয়ে বেশির ভাগ সময় বাড়িতে একাই থাকতেন। শ্বশুর-শাশুড়ি রাজশাহীতে থাকায় মেয়ের নিরাপত্তা ও দেখাশোনার জন্য তিনি প্রায়ই সেখানে গিয়ে থাকতেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। চাকরি থেকে পাওয়া টাকা নিয়ে বিরোধের ঘটনাও এলাকায় আলোচিত ছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )