1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি ঈদের দিন সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন মহিষের তাণ্ডবে প্রাণ গেল দুজনের, আতঙ্ক ছড়ায় দেওয়ানগঞ্জের পশুর হাটে বরগুনায় আদালতের সামনে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন

ঈদের দিন সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে সদর উপজেলার বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও তিনজন বাসের যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মধ্যে এ সংঘর্ষ হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. রুকন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, খুলনামুখী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় বাসটি উল্টে গেলে দুই যাত্রী নিহত হন জানিয়ে তিনি বলেন, একটি হাসপাতালে নেওয়ার পর শিশুর মৃত্যুর খবর পেয়েছি আমরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত ব্যক্তিকে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )