1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৮০তম জন্মদিন আজ

বরগুনায় আদালতের সামনে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১৫ জন দেখেছেন

বরগুনা জেলা আদালত চত্বর এলাকার সিভিল সার্জন কার্যালয়ের দেয়ালের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আজ সকালে স্থানীয় লোকজন সিভিল সার্জন অফিসের দেয়ালের পাশে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে বরগুনা সদর থানা পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত নারী স্থানীয় একজন মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ব্যক্তি হতে পারেন। তবে তাঁর সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। সিআইডির ফরেনসিক টিমও আলামত সংগ্রহ করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ ও তার পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )