1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
৭ দিনে দেশের নদ-নদী থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার আছিয়া থেকে ইরা, রামিসা-শিশু নিরাপত্তাহীনতায় দেশ কাঁপছে! সরকারি হাসপাতালের মেশিন সারা বছর নষ্ট থাকে: রুমিন ফারহানা দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান জামায়াত নেতার বাড়ি থেকে ৬৩০ কেজি সরকারি চাল উদ্ধার চব্বিশের রাজনৈতিক ঘটনাপ্রবাহকে একাত্তরের চেতনার বিরোধী আখ্যা দিলেন আরাফাত দেওয়ান বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী এনায়েতুর রহমান রাজু তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুর জন্মদিন পালিত আনসার ও ভিডিপির ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রীর যোগদান পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা

৭ দিনে দেশের নদ-নদী থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

দেশের বিভিন্ন নদ-নদী থেকে গত এক সপ্তাহে অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একের পর এক মরদেহ উদ্ধারের এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১৫ থেকে ২১ মে পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশ বলেছে, মরদেহগুলো উদ্ধারের ঘটনায় ৩টি হত্যা ও ১১টি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নৌ পুলিশের সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত এক সপ্তাহে নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি ৩টি হত্যা, ১১টি অপমৃত্য, ৬৩টি মৎস্য আইন, বেপরোয়া গতি আইনে ১৩টি, ১টি বালুমহাল আইন ও ১টি মাদক আইন, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইনেসহ মোট ৯৬টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

গত সাত দিনে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে ২টি ড্রেজার।

নৌ পুলিশ জানায়, এক সপ্তাহের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )