1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

ঈদ উপহার নিয়ে ক্বারী রুহেল আহমদের পরিবারের পাশে অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৯ জন দেখেছেন

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্বারী রুহেল আহমদ চৌধুরীর পরিবারের পাশে ঈদ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। এ সময় পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বাংলাদেশের একজন আইনজীবী, ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য। তিনি সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন।

অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ক্বারী রুহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে কোরআন তেলাওয়াত ও ক্বারীয়ানা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন। তাকে একটি মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে বলে আমরা মনে করি। তার মতো একজন ধর্মীয় ও সামাজিকভাবে পরিচিত মানুষ এভাবে হয়রানির শিকার হওয়া দুঃখজনক।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি ব্যক্তিগতভাবে স্বস্তি ও ভালো লাগা অনুভব করছি। এই সময়ে একটি পরিবারের কষ্ট ভাগাভাগি করে নেওয়াই মানবিক দায়িত্ব বলে আমি মনে করি।

এ সময় তিনি দেশের বিভিন্ন প্রান্তে থাকা নির্যাতিত ও নিপীড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ নেওয়া এবং ঈদ উপলক্ষে তাদের পাশে সহায়তা পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যারা কষ্টের মধ্যে আছেন, তাদের পাশে দাঁড়াতে এবং ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগ করে নিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্বারী রুহেল আহমদ চৌধুরী গত ১ মে বালাগঞ্জ থানা পুলিশের একটি মামলায় গ্রেপ্তার হন।

ক্বারী রুহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে কোরআন তেলাওয়াত ও ক্বারীয়ানা শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একাধিক প্রতিষ্ঠানে প্রধান ক্বারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

তার গ্রেপ্তারের পর পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দাবি করেন, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করা হয়েছে এবং তারা তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )