1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক জুমার নামাজে নিজামীপুত্র এমপি মোমেনের ইমামতিকে কেন্দ্র করে সংঘর্ষ বিএনপি – জামায়াতের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সাবেক এমপি, সরাইল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলি আজাদ জামিনে মুক্ত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির নামে ইসলাম থাকলেই প্রকৃত আদর্শ হয়না, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার নিথর দেহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯১ জন দেখেছেন
কাউসার আহমেদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভার এলাকা থেকে কাউসার আহমেদ নামের এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

নিহত কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্য ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর দাবি, কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে তার মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। স্থানীয়দের একাংশও ধারণা করছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণেই তিনি হামলার শিকার হতে পারেন।

ছাত্রলীগ নেতা তালুকদার পারভেজ আনসারী অভিযোগ করে বলেন, “বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ছাত্রলীগের রাজনীতির কারণে কাউসারকে অপহরণ করে হত্যা করেছে।”

তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই মো. শাহীন জানান, ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )