1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

আলোচনা ভেস্তে গেলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৫ জন দেখেছেন
আলোচনা ভেস্তে গেলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি জানান, প্রস্তুতি হিসেবে মার্কিন জাহাজগুলো সজ্জিত করা হচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্রে। বিপরীতে লেবাননে যুদ্ধবিরতি ও ইরানের জব্দ করা সম্পদের ছাড় ব্যতীত আলোচনা শুরু হতে পারে না বলে সাফ জানালেন ইরানের পার্লামেন্ট স্পিকার। আর শেষ নিশ্বাস পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুমকি হিজবুল্লাহর।
যুদ্ধবিরতি কার্যকর হলেও অনেক যদি-কিন্তু’র সমীকরণে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আজ (শনিবার, ১১ এপ্রিল) সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইসলামাবাদে আলোচনায় বসার কথা থাকলেও লেবানন ইস্যুতে এখনও পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন-তেহরান।
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, প্রস্তুতি হিসেবে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে তোলা হচ্ছে আধুনিক অস্ত্রশস্ত্র। আর ইসলামাবাদের উদ্দ্যেশে মেরিল্যান্ড ছাড়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, আলোচনায় তেহরান চালাকি করলে তা মানবে না যুক্তরাষ্ট্র।
জেডি ভ্যান্স বলেন, ‘সদিচ্ছা নিয়ে ইরান আলোচনায় বসলে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বৈঠকের গাইডলাইন প্রেসিডেন্ট ঠিক করে দিয়েছে। আশা করি সবকিছু ভালো হবে।’
এদিকে লেবাননে যুদ্ধবিরতি ও ইরানের জব্দ করা সম্পদ ছাড় না দিলে আলোচনা শুরু করা যাবে না বলে নতুন দুটি শর্ত দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মেদ বাঘের গালিবাফ। আর হিজবুল্লাহ প্রধানের বার্তা, শরীরের শেষ নিশ্বাস থাকা পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
অন্যদিকে, লেবাননে তান্ডব অব্যাহত রেখেছে ইসরাইল। মৃত্যু তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। প্রতি মুহূর্তে হতাহতের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো। এ অবস্থায় অবিলম্বে দুটি হাসপাতাল খালি করার ইসরাইলি নির্দেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জবাবে ইসরাইলেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। নতুন করে আশদোদের নৌ-ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫টি জাহাজ চলাচলের সীমা নির্ধারণ করেছে তেহরান। আর জলপথে চলাচলকারী ট্যাংকারগুলো থেকে ইরানি মুদ্রায় টোল আদায়ের চিন্তাভাবনা করছে তেহরান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )