1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

অবৈধ বাংলাদেশিদের ফেরাতে ঢাকার সহায়তা চায় দিল্লি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০৯ জন দেখেছেন

ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার সহযোগিতা কামনা করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (৭ মে) নয়াদিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ‘পুশ ইন’ ইস্যুতে বাংলাদেশি পক্ষ থেকে যেসব মন্তব্য এসেছে, সেগুলোকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখা উচিত। তার মতে, অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

রণধীর জসওয়াল জানান, নাগরিকত্ব যাচাইয়ের জন্য ২ হাজার ৮৬০টির বেশি আবেদন বর্তমানে বাংলাদেশের কাছে অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে কিছু আবেদন পাঁচ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তিহীন অবস্থায় আছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোনো বিদেশি নাগরিক যদি অন্য দেশে অবৈধভাবে বসবাস করেন, তাহলে প্রচলিত আইন, নির্ধারিত পদ্ধতি এবং দুই দেশের বিদ্যমান সমঝোতার ভিত্তিতেই তাকে ফেরত পাঠানো হয়ে থাকে। এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বাংলাদেশ নাগরিকত্ব যাচাইয়ের কাজ ত্বরান্বিত করবে বলে ভারত আশা করছে।

এদিকে তিস্তার পানি বণ্টন প্রসঙ্গে করা আরেক প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে। পানি বণ্টনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা চালাতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় কাঠামো ও নিয়মিত বৈঠকের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )