1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারে নতুন নেতৃত্ব, সভাপতি সাখাওয়াত আলী ও সম্পাদক সুব্রত তালুকদার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২২ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুব্রত তালুকদার। এছাড়া সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন আহমেদ সোহাগকে।

নিউইয়র্কের কুইন্সের লং আইল্যান্ড সিটিতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিশিষ্ট বিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরান নবী এই কমিটির ঘোষণা দেন।

নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত আলী সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। অন্যদিকে সুব্রত তালুকদার দীর্ঘদিন ধরে প্রবাসে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

কমিটি ঘোষণার সময় ড. নুরান নবী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বঙ্গবন্ধু পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে সংগঠনটিকে আরও সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। নবগঠিত নেতৃত্ব আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার আশ্বাস দিয়েছে।

এর আগে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক ও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )