1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি ঈদের দিন সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন মহিষের তাণ্ডবে প্রাণ গেল দুজনের, আতঙ্ক ছড়ায় দেওয়ানগঞ্জের পশুর হাটে বরগুনায় আদালতের সামনে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন

মোহাম্মদপুরে শিক্ষকের ওপর হামলা, ছিনতাই; গুরুতর আহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭৮ জন দেখেছেন

রাজধানীর মোহাম্মদপুরে রিকশায় করে স্কুলে যাওয়ার পথে এক শিক্ষকের ওপর হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ সকালে নবোদয় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।

আহত শিক্ষক মোহাম্মদপুর নবোদয় শাখার মাইলস্টোন স্কুলে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি রিকশাযোগে স্কুলে যাচ্ছিলেন। নবোদয় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে। পরে তারা তাকে মারধর করে এবং তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় রিকশাচালককেও মারধর করা হয়।

আহত শিক্ষক বলেন, “আমি রিকশায় করে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন এসে রিকশা থামায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে মারধর করে এবং আমার কাছে যা ছিল তা নিয়ে যায়।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, মোহাম্মদপুরে ছিনতাই ও অপরাধের ঘটনা বেড়েছে। বিশেষ করে নবোদয় ব্রিজ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহল দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। একই সঙ্গে জনাব তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-এর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )