1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

জুলাই আন্দোলনের তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে ‘হামলার শিকার’ ৪ নির্মাতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ জন দেখেছেন

জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) হামলার শিকার হয়েছেন নির্মাতারা—এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী ও ‘মায়ের ডাক’-এর সদস্য মুশফিকুর রহমান জোহানসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা।

অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএফপির মহাপরিচালক খালেদা বেগমের কক্ষে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের দাবি, ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের ৩০-৪০ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়।

এতে মুশফিকুর রহমান জোহানসহ চারজন নির্মাতা আহত হন, যাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে।

ঘটনার পর রাতেই মুশফিকুর রহমান জোহান রাজধানীর রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের অধীনে জুলাই আন্দোলনবিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের কাজ তিনি সম্পন্ন করে জমা দিলেও এখনো বকেয়া বিল পরিশোধ করা হয়নি।

পরে মহাপরিচালক উপস্থিত হলে আলোচনা শুরু হয়। এ সময় মো. মশিউর রহমান তাদের হুমকি দেন এবং প্রাপ্য অর্থ না দিতে চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ।

মুশফিকুর রহমান জোহান জানান, তাদের কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং অস্বীকৃতি জানালে মারধরের হুমকি দেওয়া হয়। পরে বাইরে থেকে লোক এনে হামলা চালানো হয়।

এতে গোলাপ শাহ ও আব্দুর রহমানসহ কয়েকজন আহত হন। এ ছাড়া কক্ষের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগও তোলা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এমন ঘটনায় ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনের ডাক দিয়েছেন মুশফিকুর রহমান জোহান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )