1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

গাইবান্ধায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়ির উঠানে মিলল কাটা পুরুষাঙ্গ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৩ জন দেখেছেন

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ বাড়ি থেকে কবিতা বেগম (২৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ । এসময় বাড়ির উঠানে একটি কাঁটা পুরুষ অঙ্গ পাওয়া গেছে ।

শনিবার ( ২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বে বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামের একটি বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কবিতা বেগম সাদুল্লাপুর উপজেলা গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে ঢোল ভাঙ্গা বাজার এলাকায় পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে ঘরের ভেতরে বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। একই সময় বাড়ির উঠানে একটি কাঁটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয় । তারা ধারণা করছেন স্বামী স্ত্রী ঝগড়া করতে গিয়ে স্ত্রী পুরুষাঙ্গ কেটে দেন, এরপর ক্ষিপ্ত হয়ে স্বামী তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মধ্যে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )