1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

তেল পাম্পের কর্মচারীদের সঙ্গে বাগবিতণ্ডা, বিএনপি নেতাকে গণপিটুনি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪৮ জন দেখেছেন

মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে আব্দুল ওহাব বুলবুল নামে এক বিএনপি নেতা গণপিটুনির শিকার হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের রূপক ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনি মোটরসাইকেলে তেল নিতে ফিলিং স্টেশনে যান। এ সময় কোনো একটি বিষয় নিয়ে স্থানীয় কয়েকজন যুবক ও পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায় এবং বেশ কিছুক্ষণ ধরে তাকে মারধর করে।

ঘটনার সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। পরে আহত অবস্থায় আব্দুল ওহাব বুলবুলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )