1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার পেনিসিলিনের আবিষ্কার চিকিৎসায় বিপ্লব আনলেও বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের উদ্বেগ

বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা আকিলপুর সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। বার আওলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুবিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের সিরাজের ছেলে মোহাম্মদ ইউনুস (১৮) ও একই এলাকার মোহাম্মদ শাহজাহান (১৮) পিতা অজ্ঞাত।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল যোগে ফেনীর ছাগলনাইয়া এলাকা থেকে উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্রসৈকতে বেড়াতে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে জিপিএইস কারখানার সামনে একটি ভ্যানগাড়ি উল্টো পথে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অবৈধভাবে রাখা বালির ওপর মোটরসাইকেল তুলে দেয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ ছাড়াও নিহতদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতদের স্বজন শান নামের এক যুবক বলেন, একটা মেয়ের মুখে শুনেছি উল্টো পথে ভ্যান গাড়ি যাওয়ার কারণে ও মহাসড়কের পাশে অবৈধভাবে বালি রাখার কারণে এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা স্টেশনের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ফিরোজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

বার আওলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মুবিন বলেন, স্থানীয়দের মুখে শুনেছি মোটরসাইকেলটি দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হলেও অজ্ঞাত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )