1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করবো, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র

ধামরাইয়ে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৬১ জন দেখেছেন

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮-২০ জন। আজ বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালামপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের বিস্তারিত পরিচয় জানতে পারেনি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার খবুর উদ্দিনের মেয়ে নিপা আক্তার (২৮) ও একই ইউনিয়নের বড় জেঠাইল পশ্চিমপাড়ার জাহাঙ্গীর নিহত হয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে বাসচালক ছানোয়ার হোসেনের (৩৮) অবস্থা আশঙ্কাজনক। তিনি বালিয়া ইউনিয়নের দুনিগ্রাম এলাকার আওলাদ ফকিরের ছেলে।

পুলিশ জানায়, রাতে খাগুর্তা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এতে স্থানীয় ও বাসের যাত্রীসহ অন্তত ১৫-২০ জন আহত হয়। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে খাগুর্তা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি।

তিনি জানান, নিহতরা সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তবে কতজন আহত হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। নিহতদের বিস্তারিত পরিচয়ও এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )