1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

গঙ্গাচড়ার চরাঞ্চলে বেড়েছে পুষ্টিকর লাল শাকের চাষ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯৭ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা চরাঞ্চলের পতিত জমিতে এবছর পুষ্টিকর লাল শাকের ব্যাপক চাষ হয়েছে। দেখতে অনেকটা লাল কার্পেট মোড়ানো মাঠ।

লাল শাক একটি সুস্বাদু, পুষ্টিকর ও জনপ্রিয় সবজি। গত বছর এ শাক চাষে সফলতা পাওয়ায় এ বছর  বাণিজ্যিক ভিত্তিতে লাল শাকের চাষ বেড়েছে।
উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর চল্লিশ সাল, ইচলী, গঙ্গাচড়া ইউনিয়নের ধামুর, কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, মটুকপুর এলাকার চরাঞ্চলে দেখা যায় লাল শাকের চাষ। চরের বেলে ও দোয়াশ মাটিতে লাল শাক শোভা বর্ধণও করেছে। জমি থেকেই ব্যবসায়ীরা শাক কিনে নিয়ে যাচ্ছেন।
চল্লিশ সাল চরের কৃষক লাভলু মিয়া (৪৫) জানান, লাল শাক চাষে খরচ কম লাভ হয় বেশি। এছাড়া বাজারে এ শাকের চাহিদা বেশি। তিনি আরও বলেন চরাঞ্চলের অনেকেই লাল শাক চাষ করেছেন।
ইচলি চরের মিথুন রায় জানান, লাল শাকের বীজ নিজেই উৎপাদন করি। এতে শাক উৎপাদনে  যেমন সময় কম লাগে  তেমন লাভও  বেশি হয়। বীজ বপনের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে শাক বিক্রি করা যায়।
গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, লাল শাক একটি সুস্বাদু, পুষ্টিকর ও জনপ্রিয় সবজি। চাষিরা এখন শাক ও বীজ উৎপাদনে অনেক  বেশি আগ্রহী। চরাঞ্চলের কৃষকরা এবছর  উচ্চফলনশীল জাতের লাল শাকের আবাদ করেছেন। পরে এসব শাক  থেকেই বীজ উৎপাদন করবেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )