1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১৫১ প্রবাসী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮৮ জন দেখেছেন

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন ও লেবাননের যুদ্ধ চলছে। এতে অনেক মানুষ হতাহত হয়েছেন এবং হচ্ছেন। এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১৫১ জন বাংলাদেশি।

মঙ্গলবার (০৬ নভেম্বর) মধ্যরাতে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ সরকারের উদ্যোগে এসব বাংলাদেশিদের দেশে ফিরতে সহযোগিতা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

এ সময় বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ফাতেমা নুসরাত গাজালী।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক সচিব মো. রুহুল আমিন বলেন, লেবানন থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক তাদের সবাইকে সরকারি খরচে ফেরত আনা হবে।

উল্লেখ্য, এ নিয়ে এখন পর্যন্ত ৯টি ফ্লাইতে ৪৮৮ জন প্রবাসী বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )