1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৬ জন দেখেছেন

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮ কোটি দুই লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে সিলেট ব্যাটলিয়ন ৪৮ বিজিবি গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন, সিলেট ৪৮ ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর নুরুল হুদা। এ সময় গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ৪৮ ব্যাটলিয়নের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় শাড়ি ২ হাজার ৯০৭ পিস, কাশ্মীরি শাল ১ হাজার ১৬২ পিস, থ্রিপিস ৪১৩ পিস, বিভিন্ন প্রকার থান কাপড় ১২ হাজার ৪৩৫ মিটার, ব্লেজারের থান কাপড় ১ হাজার ১৬০ মিটার, সোফার কাভার ১ হাজার ৫৫৬ মিটার, বিভিন্ন প্রকার ক্রিম ৪৪ হাজার ৭২২ পিসসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। এসবের আনুমানিক বাজারমূল্য আট কোটি ২ লাখ ৩১ হাজার ১৫০ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )