1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিলুফা বেগম (৫৫) নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লার গাবতলী নতুন বাজার হালিম মিস্ত্রীর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নিলুফা বেগম কুমিল্লার দাউদকান্দি নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি ফতুল্লার গাবতলী নতুন বাজার হালিম মিস্ত্রীর বাড়িতে ভাড়া থাকতেন ও মাসদাইর সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন।

নিহত নিলুফার ছেলে নাছির হোসেন বলেন, তার মা নিফুফা বেগম ওই ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে কাটিং সেকশনে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার সকালে তার মা রান্না করতে গেলে শান্ত নামে এক যুবককে লাঠি দিয়ে রান্না ঘরের জানালার গ্লাস ভাঙচুর করতে দেখেন। এতে তার মা বাধা দিলে শান্ত ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুড়ে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে শান্তর আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )