1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস

‘রুনাকে বিয়ে করতে চেয়েছিলাম, সাদিয়া আসায় গণ্ডগোল বাধে’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৫৯ জন দেখেছেন

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে শাহীন নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণী অনশন করেছেন। তাদের মধ্যে রুনা নামের একজনকে দুই লাখ টাকা কাবিনে বিয়ে করলেন শাহীন। এর আগে দুজনকে বিয়ে করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছিলেন শাহীন।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রার আজিজুর রহমান মিনুর বাড়িতে রুনা ও শাহীনের বিয়ে সম্পন্ন হয়।

শাহীন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুল হকের ছেলে। আর রুনা হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আবুল কাশেমের মেয়ে।

জানা গেছে, শনিবার বিকেল থেকে এক কলেজশিক্ষার্থী বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে অবস্থান নেন। কলেজ শিক্ষার্থীর দাবি, শাহীন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে তার সঙ্গে প্রেম করে আসছেন। তাদের দুই পরিবার এ বিয়েতে রাজি ছিল। কিন্তু সে ধর্ষণ মামলার আসামি হওয়ায় তার পরিবার এই বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর কলেজশিক্ষার্থীর অনুমতি ছাড়া অন্য জায়গায় বিয়ে দিতে গেলে তিনি বাড়ি থেকে পালিয়ে শাহীনের বাড়িতে ওঠেন।

অন্যদিকে গত দুই মাস থেকে আরেক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শাহীন। প্রেমিকের বিয়ের কথা শোনার পর ওই তরুণীও বিয়ের দাবিতে তার বাড়িতে আসেন। এ ঘটনায় শাহীন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ এলাকাবাসী। এ খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শাহীনের চাচা শামছুল ইসলাম কালবেলাকে জানান, শনিবার বিকেলে বিয়ের দাবিতে এই মেয়ে শাহিনের বাড়িতে আসে। পরে আরেক মেয়ে এলে ঝামেলার সৃষ্টি হয়। এখন সব সমস্যার সমাধান করে প্রথমে যে মেয়েটি এসেছিল, তার (রুনা) সঙ্গে শাহীনের বিয়ে দেওয়া হয়েছে।

শাহীন বলেন, প্রথমে রুনাকেই বিয়ে করতে চেয়েছিলাম। পরে সাদিয়া চলে আসায় সিদ্ধান্ত বদলাতে হয়। পরে যখন সাদিয়া স্বেচ্ছায় বাড়ি থেকে চলে যায় তখন রুনাকে বিয়ে করতে আর কোনো বাধা থাকে না। তারপরও সামাজিক অনেক ঝামেলা পেরিয়ে রাত ১১টায় রুনাকে বিয়ে করি।

রুনা বলেন, আমি প্রথম থেকেই শাহীনকে ভালোবাসি। তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। পরে ওই মেয়ে এলে সমস্যা দেখা দেয়। ওই মেয়ে চলে যাওয়ায় আমাদের দুজনের বিয়েতে আর কোনো বাধা থাকে না। আমি শাহীনকে বিয়ে করতে পেরে আমার ভালোবাসা শতভাগ খাটি বলে মনে করছি।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় হলিধানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সন্তোষ কুমার কালবেলাকে বলেন, রাতেই একজনকে শাহীন বিয়ে করেছে। পরে এলাকাবাসীর মধ্যস্থতায় আরেক তরুণী বাড়ি ফিরে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )