1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য : দেলোয়ার হোসেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, আমরা সমাজ ও রাষ্ট্রের আমূল পরিবর্তন চাই। এ জন্য আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নেতৃত্বের পরিবর্তন। সমাজ, রাষ্ট্র ও পৃথিবীতে যে অসৎ নেতৃত্ব রয়েছে, তাদের কারণে যে জুলুম অবিচার চলছে, এই অসৎ নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রে সৎ নেতৃত্ব আনতে হবে।

শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ে পৌর যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেলোয়ার হোসেন বলেন, যুগে যুগে যুবসমাজ সমাজ ও রাষ্ট্র সবকিছুর পরিবর্তন করেছে। আমাদের ৫২ ভাষা আন্দোলনসহ সকল আন্দোলনে যুবকদের ভূমিকা অপরিসীম। তাদের মাধ্যমে সমাজের পরিবর্তন হয়েছে। আমাদের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবেও সব থেকে বেশি ভূমিকা ছিল তরুণদের। তরুণরা তাদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য সমাজের নেতৃত্বের পরিবর্তন করা। স্থানীয় ইউপি সদস্য থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত নেতৃত্বের আমল পরিবর্তন হলেই দেশে পরিবর্তন সম্ভব। সৎ নেতৃত্বেই দেশের পরিবর্তন সম্ভব। সকল সেক্টরে নেতৃত্বের পরিবর্তনে মাধ্যমেই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। এ পরিবর্তনের পদ্ধতি হলো নির্বাচন। মানুষের ভোটের সমর্থন নিয়ে এ পরিবর্তন করতে হবে। আর এ কাজ সব থেকে বেশি করেছে তরুণরা।

ঠাকুরগাঁও জেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পৌর যুব সভাপতি মো. রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )