1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
​”চলতি বছরেই দেশে ফিরব” — এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা

লক্ষ্মীপুরে ৪০ জন কোরআনে হাফেজকে সম্মাননা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৫ জন দেখেছেন

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার একযুগ পূর্তিতে ৪০ জন কোরআনে হাফেজকে সম্মান জানিয়ে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুগপূর্তি অনুষ্ঠানে হাফেজদেরকে এ সম্মাননা জানানো হয়।

একইসঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করায় আইডিয়াল মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীকেও সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ অনু্ ষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।

আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জমায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী।

বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকেই যেন আগামীর নেতৃত্ব সৃষ্টি হয়। তাহলে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসী দূর হবে। ইসলামের পাখিরা কখনো অন্যায় করবে না। অন্যায়ের সঙ্গে আপসও করবে না। সুন্দর দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

প্রসঙ্গত, ২০১২ সালে লক্ষ্মীপুরে আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে আলিম পর্যন্ত ও হেফজ বিভাগে ৬০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )