1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর, বৈঠকে ইরান ইস্যু

বাফুফের নতুন সভাপতিকে বিসিবির শুভেচ্ছা বার্তা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯১ জন দেখেছেন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও ফুটবল সংগঠক তাবিথ আউয়াল। শনিবার (২৬ অঅক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে তাবিথ পেয়েছেন ১২৩ ভোট, যা তাকে সহজেই বিজয়ী করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র ৫ ভোট। ১৩৩ জন ভোটার থেকে মোট ১২৮ জন তাদের ভোট প্রদান করেছেন।

 

নবনির্বাচিত এই সভাপতির জন্য আজ রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক বিবৃতিতে তাবিথ আউয়াল ও তার নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাবিথের নিবেদন এবং ভিশন আমাদের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে।

 

ফারুক আহমেদ আরও উল্লেখ করেন যে, বিসিবি সবসময়ই দেশের ক্রীড়াঙ্গনে সহযোগিতার গুরুত্বকে অগ্রাধিকার দেয় এবং বাফুফের সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করতে প্রস্তুত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )