1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও অফিসের কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী প্রবাসীদের স্বার্থ রক্ষা করতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির ছদ্মবেশে হজ ক্যাম্পে ঢুকে চুরির ঘটনায় দুজন গ্রেপ্তার, ১৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭১ জন দেখেছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁয়ে নয়াবাড়ি এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ।

নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছুটির দিন হওয়ায় শুক্রবার বিকেলে জাহিদুল ও সাইফুল নামের দুই বন্ধু মোটরসাইকেল দিয়ে সোনারগাঁয়ে ঘুরতে যায়। সারাদিন ঘুরে রাত ১০টার দিকে বাসায় ফেরার পথে উপজেলার কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি সঙ্গে সঙ্গে উলটে গেলে দুই বন্ধু ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, রাতে তারা দুই বন্ধু মোটরসাইকেলযোগে সোনারগাঁ থেকে সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, পথে কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )